ঢাকা | | | |

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করলে আমরা গুরুত্বপূর্ণভাবে সাফল্য অর্জন করতে পারব। শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলেন। সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন এই প্রতিনিধি।

বৈঠকের পর সার্জিও গর জানিয়েছেন, তারা দ্বিপাক্ষিক আলোচনা করেছেন বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা এবং অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে। তিনি উল্লেখ করেছেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি অগ্রাধিকার এবং একসঙ্গে কাজ করলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব।

সার্জিও গর এর ঢাকায় আনুষ্ঠানিক সফর শুরু হয় বৃহস্পতিবার দুপুরে, যেখানে তিনি পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এর আগে তিনি শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

সফরের শেষ দিনে, অর্থাৎ শনিবার, সকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর ও দৃঢ় করার প্রত্যয় প্রকাশ পাচ্ছে।

আজকের খবর/বিএস