ঢাকা | সোমবার | ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

মাসকাট আলোচনার আগে ট্রাম্পের ইরানের জন্য পাঁচ বড় শর্ত

ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার আগেই ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেই প্রেক্ষাপটে ইরানকে আলোচনায় বসাতে সফল হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সামনে পাঁচটি বড় শর্ত রেখেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে যে পাঁচটি প্রধান দাবিই তুলেছে, সেগুলো হলো:

১) দেশ থেকে সমৃদ্ধকৃত ৪০০ কেজি ইউরেনিয়াম অন্য দেশে সরিয়ে নেওয়া;

২) দেশের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা;

৩) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নষ্ট করা;

৪) ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করা;

৫) সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে থাকা মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে কোনও প্রকার সহায়তা বন্ধ করা।

বিশ্লেষকরা বলছেন, বিশেষত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নস্যাৎ করার দাবি ইরানের পক্ষে মেনে নেওয়া কঠিন হবে, কারণ এসব ক্ষেপণাস্ত্রকে দেশটি তার মূল প্রতিরক্ষা শক্তি হিসেবে বিবেচনা করে।

অবশেষে ধারণা করা হচ্ছে, যদি ইরান এসব শর্ত মানতে অস্বীকৃতি জানায়, তাহলে দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও তীব্র হতে পারে এবং পরিস্থিতি নতুন কোনো সংঘাতের দিকে এগোতে পারে। সংবাদসূত্র: মিডল ইস্ট আই।

আজকালের খবর/বিএস