
আইসিসি নিশ্চিত: বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দেওয়া হবে না
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে কোনো আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক শাস্তি হবে না। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে তৈরি হওয়া সঙ্কটের প্রেক্ষাপটে লাহোরে রোববার আইসিসি প্রতিনিধিদল পিসিবি প্রধান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু আইসিসি সোমবার রাতে একটি সংবাদবিজ্ঞপ্তিতে প্রকাশ








