
প্রধানমন্ত্রীর নিজে গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শন
ছুটির দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তার পরিস্থিতি দেখেছেন। উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, আজ শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। বিকাল ৬টা ১০ মিনিটের দিকে তার গাড়ি শ্যামলী অতিক্রম করে। জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেন তিনি চান ঢাকা শহর যেন একটি পরিচ্ছন্ন ও ক্লিন সিটি হিসেবে



