ঢাকা | | | |

হজ শেষে দেশে ফিরলেন ৬৬১৭৪ বাংলাদেশি, নিহত ৫৫

বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ১৮০টি ফিরতি ফ্লাইটে ৬৬ হাজার ১৭৪ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৬১ হাজার ৭১৫ জন হাজি ফিরেছেন। এই বছর হজ করতে গিয়ে মোট ৫৫ জন বাংলাদেশের নাগরিক মারা গেছেন। মৃত্যুর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন আছেন। তবে মিনা বা মুজদালিফায় কোনও মৃত্যুর ঘটনা ঘটে নি।