
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় ৭ রাজনৈতিক দলকে ইসির শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি ব্যয়ের নিরীক্ষিত হিসাব সময়মতো জমা না দেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। এই সাতটি দল হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল। বুধবার (২৫ জুন) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন



