২০২৪ সালের কঠিন পরিস্থিতিতে দেশের স্বার্থে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে মাঠে ছিল। এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায়, সেনাসদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে আসছে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।









