
ওয়াশিংটনের সাথে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশকে অর্থনীতি, জ্বালানি এবং নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ক্রিস্টেনসেন বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ, বিমান চলাচল ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব এগিয়ে



