ঢাকা | বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইসির কূটনীতিকদের সঙ্গে বৈঠক রবিবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিকে লক্ষ্য রেখে বাংলাদেশে নিযুক্ত সব বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, আগামী রবিবার সকাল সাড়ে ১০টায় হোটেল ওয়েস্টিনে আমরা নির্বাচন কমিশনের সব সদস্য উপস্থিত থাকব এবং সেখানে দেশে অবস্থানরত সব বিদেশী কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এই সভায় প্রধানত আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচনটির স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের বিষয়টি নিয়ে আলোচনা হবে।