
চাঁদাবাজি-বণিজ্য আধিপত্য নিয়ে দ্বন্দ্বে কারওয়ান বাজারে মুছাব্বির হত্যাকাণ্ড: ডিবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানান, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। এই তথ্য তিনি শনিবার (২৪ জানুয়ারি) সকালে মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান। ডিবি প্রধান বলেন, কারওয়ান বাজারে প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত








