ঢাকা | বৃহস্পতিবার | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্য আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের মূল অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ এক কুখ্যাত ডাকাত দলের সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সকালে মোংলা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শেলা নদীর সংলগ্ন মূর্তির খাল এলাকায় করিম শরীফের ডাকাত দলের সদস্যরা অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সকাল ৬টায় কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময়, ওই এলাকায় থাকা অবস্থায় তাদের আটক করে।

আটক হওয়া ব্যক্তির নাম ওসমান গনি (৩৮), তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি করিম শরীফের দালাল হিসেবে কাজ করে আসছিলেন, এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে ডাকাত দলকে সহায়তা করে যাচ্ছিলেন।

অভিযান চলাকালীন সময়, দলের সদস্যদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

পরে, আলামত ও আটককৃত ব্যক্তি আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য, সেই উদ্দেশ্যে এ ধরনের অভিযান জোরদার করা হচ্ছে।