
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য আটক
সুন্দরবনে কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে অস্ত্র ও গুলির সাথে শীর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের সদস্যরা। এর আগে গোয়েন্দাদের কাছ থেকে গোপন তথ্য পেয়ে জানা যায়, সুন্দরবনের শেলা নদীর সংলগ্ন মূর্তির খাল এলাকায় করিম শরীফের বাহিনীর সদস্যরা অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে সকাল ৬টায় মোংলা কোস্ট








