ঢাকা | মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

সেন্টমার্টিনে নিত্য প্রয়োজনীয় খাদ্যসহ ১৯ পাচারকারী আটক কোস্ট গার্ড

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের অপারেশন কোরাল দ্বীপে অবস্থিত তাদের জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় তারা সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লাখ টাকার ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, পাশাপাশি ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু, এবং ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এর্নাজি ড্রিংক্স জব্দ করে। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত দুইটি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।

অবৈধ মালামাল, পাচারকারীদের ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে কোস্ট গার্ড।

বেলা ১২টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আজকের খবর / আরএম