
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের খলিলুর রহমান মনোনীত
আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৮১তম সাধারণ পরিষদের সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে বাংলাদেশ ও সাইপ্রাস এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছে, যদিও ফিলিস্তিন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, বাংলাদেশ প্রথমে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে মনোনীত করেছিল। তবে তিনি এখন দায়িত্বে না থাকার কারণে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানকে








