
নরেন্দ্র মোদি বিএনপির জয় ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় এই অভিনন্দন জানান। মোদি বার্তায় বলেন, এই নির্বাচনী ফল বাংলাদেশের জনগণের মাঝে তারেক রহমানের প্রতি গভীর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও








