ঢাকা | | | |

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আরও একজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ায় এখন এই মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। তারা হলেন শামা ওবায়েদ ইসলাম এবং হুমায়ুন কবির। বর্তমানে মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও তার উপদেষ্টা হুমায়ুন কবির শপথ গ্রহণ করেন প্রতিমন্ত্রী হিসেবে। তিনি সংসদ সদস্য নন এবং টেকনোক্র্যাট ক্যাটাগরিতে নিয়োগ পেয়েছেন। পরে সেই রাতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়।

এর আগে থেকেই শামা ওবায়েদ ইসলাম এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। ফলে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী একসঙ্গে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে দুটি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন দেশের মন্ত্রিসভার সম্প্রতিক ইতিহাসে বেশ বিরল ঘটনা। এর আগের সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রীর দেখা মিললেও এতটা সাধারণ হয়নি।

আজকের খবর / এমকে