দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেনকে বদলি করে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনায় তাকে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে তাকে বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। মোতাহার হোসেন দীর্ঘ দিন ধরে দুদকের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। তার জন্ম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। এরপর ২০ তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে সরকারি জীবনে প্রবেশ করেন। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী জেসমিন পারভীন বর্তমানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব হিসেবে কর্মরত।









