ঢাকা | শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সায়েদাবাদ ফেজ-৩ পানি প্রকল্পের পরিদর্শনে ওয়াসার এমডি

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম সম্প্রতি সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ প্রকল্পের আওতাধীন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে অবস্থিত মেঘনা নদীর ইনটেক পয়েন্ট পরিদর্শন করেন। এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএন্ডডি) আজিজুল হক, প্রকল্পের পরিচালক মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা প্রকল্পের অগ্রগতি, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, এই ফেজ বাস্তবায়িত হলে প্রতিদিন ঢাকায় আসবে অতিরিক্ত ৪৫ কোটি লিটার বিশুদ্ধ পানি, যা রাজধানীর দ্রুত বাড়তে থাকা পানির চাহিদা পূরণের জন্য অপরিহার্য। প্রকল্পের বাস্তবায়ন শেষ হবে ২০২৯ সালের জুনে। এ প্রকল্পের মাধ্যমে ঢাকার পানি সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী ও নিশ্চিত হবে, আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।