ঢাকা | সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করলেন

শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী বরাবর তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে এক চিঠিতে জানান, মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার শারীরিক অবস্থা বেশ জটিল রকমের অসুস্থতায় আক্রান্ত। এই অসুস্থতার কারণে তিনি মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে গিয়ে নানা ধরনের সমস্যা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হন।

দীপেন দেওয়ান তার চিঠিতে উল্লেখ করেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক গতি সচলের স্বার্থে তার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া একান্ত প্রয়োজন। একারণে তিনি বিনীতভাবে প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানান।

এ বিষয়ে জানা গেছে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে দীপেন দেওয়ানের পদত্যাগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

আজকের খবর/ এমকে