ঢাকা | শনিবার | ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সরকারের গ্রামীণ উন্নয়নে সরকারের অঙ্গীকার: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এমপি বলেছেন, দেশের সাধারণ মানুষের দুঃখ ও দুর্দশা দূর করতে সরকার যাতে আরও জোরালোভাবে গ্রামীণ উন্নয়নের দিকে গুরুত্ব দিচ্ছে। নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে একটি পাকা সড়কের উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। ড. মঈন খান উল্লেখ করেন, শুধুমাত্র শহরের উন্নয়ন করলেই দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়; টেকসই উন্নয়নের জন্য গ্রামীণ এলাকাগুলোর উন্নয়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, বিএনপি শুধু ধনী মানুষের জন্য নয়, এই দল গ্রামের দরিদ্র ও সাধারণ জনগোষ্ঠীর কল্যাণেও নিবেদিতভাবে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সে জন্যই তৃণমূলের রাজনীতির উপর গুরুত্ব দিয়েছেন, গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যা শুনেছেন ও তাদের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন। তিনি জানান, সেই দৃষ্টিভঙ্গি থেকে তারেক রহমান গ্রামীণ উন্নয়নে বিশেষ জোর দিয়েছিলেন। অনুষ্ঠানে ড. মঈন খান গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার রাকিন মাসরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় নেতারা। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়েছে।