প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কঠোর শৃঙ্খলা বজায় রাখার ও চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাহিনী গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নীতি হলো—অন্যনীয় শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড। এই নীতিগুলোর প্রতি সামান্যতম অবহেলা হলে কোনো বাহিনী সুসংগঠিত ও কার্যক্ষম হতে পারে না। আপনাদের সবাইকে এ বিষয়গুলো গভীরভাবে মনে রেখে অনুশীলন করতে হবে এবং এই আদর্শের প্রতি অটল থাকতে হবে। শৃঙ্খলার অভাব হলে বাহিনীর মধ্যে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়, যা জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। এই মুহূর্তে এ ধরনের অস্বচ্ছলতা রোধে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।









