ঢাকা | সোমবার | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কৃষিমন্ত্রী জানালেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে

হাওড়া অঞ্চলে সম্প্রতি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি চলছে। ক্ষতির পরিমাণ অনুযায়ী, তাদের জন্য সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি অর্থিক সহায়তা প্রদান করা হবে। এই সহায়তা কার্যক্রম আগামী তিন মাস চালু থাকবে।

সোমবার (৪ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনের শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এ সময় আলুর বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও বাজারজাতকরণের দুর্বল ব্যবস্থা থাকায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসকরা। তাঁরা এর দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেন।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, আলুর বাজার সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধি করে এ সংকট কাটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সম্মেলনে কুরবানির পশুর বাজার নিয়েও আলোচনা হয়। কৃষিমন্ত্রী আশ্বাস দেন, দেশে কুরবানির গরুর কোনো ঘাটতি নেই, বরং উদ্বৃত্তও নেই। বাজারে সংকটের আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, আগামী দিনে সীমান্ত দিয়ে গরু অানোর সম্ভাবনা কম।

আজকের খবর/বিএস