আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে প্রধানন্ত্রী তারেক রহমান তরুণ এক শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেন। এই সময় তিনি ভবিষ্যত প্রতিশ্রুতিশীল এ শিক্ষার্থীর তৈরি এই গো-কার্টটি ভালোভাবে দেখেন ও প্রশংসা করেন। প্রজেক্টের উন্নতির জন্য রিজয়ানকে উৎসাহিত করে তিনি নিজেই তা চালিয়ে দেখান, যাতে তার এগিয়ে যাওয়ার মনোভাব ও উদ্যম আরও বাড়ে। এ ঘটনাটি দৈনিক আজকের খবরের প্রতিবেদনে উল্লেখ করা হয়।









