জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের বাসের ভাড়ায় প্রভাব পড়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই এ ঘোষণা দেন। তিনি জানান, এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে এবং শুধুমাত্র ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য। সিএনজিচালিত বাসের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
মন্ত্রী বলেন, সরকার জনস্বার্থ বিবেচনা করে ঢাকায় এবং চট্টগ্রামে মহানগরে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তঃজেলা পরিবহন, ডিটিসি এবং মিনিবাসের ক্ষেত্রেও একই হারে ভাড়া বৃদ্ধি করবে সরকার।
আন্তর্জাতিক সংকটের কারণে সরকার প্রায় দেড় মাস ধরে জ্বালানি তেলের দাম না বাড়ানোর চেষ্টা করে এসেছে। পরে পরিস্থিতির প্রেক্ষিতে ন্যূনতম রেটে এডজাস্টমেন্ট করা হয়েছে, যার ফলে প্রতি লিটারে প্রায় ১৫ টাকা দাম বৃদ্ধি পায়। এর ফলে পরিবহন খাতে ভাড়া বাড়ানোর দাবিও ওঠে। তবে এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হচ্ছে মূলত সমন্বয় সাধন, ভাড়া বৃদ্ধির জন্য এটি কোনো বাড়তি চাপ নয়। দীর্ঘ বৈঠকগুলোতেও এই বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।
এর আগে, ২২ এপ্রিল সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি। পরে আজকের বৈঠকে পরিবহন খাতের জন্য নতুন ভাড়ার উন্নতি নিয়ে আলোচনা হবে বলে জানান মন্ত্রী।









