বিশ্বব্যাপী জ্বালানি সংকট, তীব্র যানজট এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষামন্ত্রণালয় পরীক্ষামূলকভাবে রাজধানীর কিছু নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরি (ব্লেনডেড) ক্লাসের মাধ্যমে শিক্ষাদানের নতুন পদ্ধতি শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণাটি দেন। তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই এই পদ্ধতি কার্যকর হবে এবং এ জন্য বর্তমানে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো প্রতিষ্ঠানে চালুর প্রস্তুতি চলছে।
নতুন এই পদ্ধতিতে সপ্তাহে মোট ছয়টি ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে ক্লাস হবে। সশরীর ক্লাস হবে শনিবার, সোমবার ও বুধবার এবং অনলাইনে ক্লাস হবে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। শুক্রবার থাকছে সাপ্তাহিক ছুটি।
শিক্ষকদের উপস্থিতিতে সশরীর ক্লাস অনুষ্ঠিত হবে এবং এই পদ্ধতিটি শুধুমাত্র ওই সব প্রতিষ্ঠানে চালু হবে যেসব স্কুল ও কলেজ এই প্রযুক্তিগত সুবিধা চালানোর সক্ষমতা রাখে।
শিক্ষা ক্ষেত্রে এই নতুন পরিবর্তন ছাত্র-শিক্ষকদের জন্য শিক্ষা প্রদানকে আরও সহজ, নমনীয় ও আধুনিক করে তুলবে বলে আশা করা হচ্ছে।”
আন্তর্জাতিক ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এই উদ্যোগ দেশের শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।









