ঢাকা | রবিবার | ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক আজ

দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও শিল্পখাতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো সমাধানে গুরুত্বপূর্ণ আলোচনা করতে আজ প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকটি অনুষ্ঠিত হবে শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সরকারি সূত্রে জানা গেছে, এই আলোচনায় দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্পখাতে স্থবিরতা, আনুষ্ঠানিকতা ও নীতিগত প্রতিবন্ধকতা বিষয়গুলো আলোচনা হবে। ব্যবসায়ীরা সরাসরি তাদের সমস্যাগুলো তুলে ধরবেন, পাশাপাশি প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানাবেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া দেশের শীর্ষ শিল্পপতি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। বিশ্লেষকরা মনে করেন, নতুন সরকারের এই প্রথম ব্যবসায়ী মহলের সঙ্গে নেতৃস্থানীয় এই সংলাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে সরকারের গুরুত্বারোপ এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণের দিশা পরিষ্কার হতে পারে বলে আশা করা হচ্ছে।