প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আবদুল্লাহ। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তিনি যোগদান করবেন নির্ধারিত তারিখ থেকে এবং চুক্তিভিত্তিক এই দায়িত্ব পালনের সময়কাল চলবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি পর্যন্ত, যেটি আগে ঘটে। তাকে গ্রেড-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো কর্মসম্পর্ক রাখতে পারবেন না। এছাড়া নিয়োগের শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। সরকার এই আদেশ জারি করেছে জনস্বার্থের ভিত্তিতে বলে উল্লেখ করা হয়েছে।
আজকের খবর/বিএস









