ঢাকা | শুক্রবার | ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের আট জেলায় দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির পশ্চিমাঞ্চলীয় আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, এই ঝড় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।

শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজকের খবর / এমকে