ঢাকা | | | |

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ সম্পদ: সিপিডি

সরকারের শুরু করা ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পটি মানুষের আর্থিক সহায়তা ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক পরিবারগুলো সঠিকভাবে চিহ্নিত করে তাদের সুবিধা দিতে পারা গেলে অর্থের অপচয় রোধ করা যাবে। তাদের উপকারভোগী হিসেবে সঠিকভাবে নির্বাচন করা জরুরি, যাতে প্রকল্পের মূল উদ্দেশ্য সফল হয়।

সোমবার (১০ মার্চ) ধানমন্ডির সিপিডি কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের জন্য প্রস্তাবনা উপস্থাপনকালে ড. ফাহমিদা এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই বাজেট প্রণয়ন তখন হচ্ছে যখন বাংলাদেশের অর্থনীতি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। তাই, প্রকরিয়ায় সুনির্দিষ্ট ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ খুবই জরুরি। মূল অগ্রাধিকার থাকা উচিত অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, যার জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় জোরদার এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে।

বাজেটের আকারে দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করার ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন বলেও তিনি জোর দেন।

এ অনুষ্ঠানে সিপিডির সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আজকের খবর / এমকে