বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে সরকারি সিদ্ধান্তে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে যাওয়া অন্য চারজন অতিরিক্ত আইজিপি হলেন— পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মো. মাসুদুর রহমান ভূঞা, এবং রাজশাহী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তারা বিধিনিষেধ অনুযায়ী অবসরের পরজনিত সুবিধা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আজকের খবর / এমকে




