ঢাকা | মঙ্গলবার | ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রকৃত কৃষকদের জন্য সরকারি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীকের

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রকৃত কৃষকদের শনাক্তকরণ ও সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি। তাই কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে নিশ্চিত করতে হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত একটি সভায় এ বিষয়টির উপরে আলোচনা হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকদের ন্যায্য মূল্য ও সরকারের ভর্তুকি সহজে পৌঁছানোর জন্য এই স্মার্ট কার্ডের ব্যবস্থা চালু করা হচ্ছে।

সভার আলোচনায় দেশের প্রান্তিক কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও আধুনিক করার জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনা বিবেচনা করা হয়। এসময় কার্ডের কারিগরি দিক, বিতরণ পদ্ধতি ও ডেটাবেস তৈরি সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে জানানো হয়। প্রধানমন্ত্রী এ সময় দ্রুততম সময়ের মধ্যে এই উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশ দেন।

আজকাল খবর/বিএস