ঢাকা | মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

ইসি আজই পেতে পারে এমপিদের শপথ পড়ানোর চিঠি: আনোয়ারুল

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য চিঠি আজই পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় তিনি সাংবাদিকদের এই তথ্য দেন। তিনি বলেন, চিঠি আজই কমিশন পেতে পারে এবং সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এ সময় শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অন্যদিকে, মন্ত্রণালয়সূত্রে জানা যায়, একইদিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই শপথবাক্য পাঠ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।