ঢাকা মহানগরীর ভোটকেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বডি ক্যামেরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত’ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
করেছেন। তিনি জানিয়েছেন, ডিএমপির গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা মোট ১৬১৪টি। এই কেন্দ্রগুলোতে চারজন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। অন্যদিকে, ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য থাকবে।
অন্যদিকে, ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে সাতজন করে পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়াও থাকবে বডি ক্যামেরা, যা নিরাপত্তা আরও জোরদার করবে।
ডিএমপি মোট ২৫ হাজার সদস্যের জন্য নির্বাচনী নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এছাড়াও, বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিজপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার ও অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।









