ঢাকা | | | |

রায়পুরার চরাঞ্চলে যৌথ টহল, দেশীয় অস্ত্র ও নৃশংস হ্যান্ডল উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে যৌথ বর্ডার-পুলিশ-বাহিনীর টহল ও তল্লাশিতে দেশীয় অস্ত্রসহ কিছু ধারালো বস্তু উদ্ধার করা হয়েছে। সম্প্রতি এলাকায় সহিংসতা ও আধিপত্য বিস্তার ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে এবং সেই লক্ষ্যে এই অভিযান চালানো হয়।

সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত বাঁশগাড়ি ও শ্রীনগর ইউনিয়নের চর এলাকায় ডমিনেশন টহল পরিচালনা করে যৌথ বাহিনী। এই ঘটনা সম্পর্কে শুক্রবার দুপুরে বিজিবির রায়পুরা ক্যাম্প কমান্ডার মেজর শরিফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী (১২ ল্যান্সারস), বর্ডার গার্ড বাংলাদেশ (৬৩ বিজিবি) ও রায়পুরা থানা পুলিশের যৌথ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগর ইউনিয়নের সন্দেহভাজন কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় টেঁটা, বিভিন্ন ধারাল অস্ত্র, শটগানের দুটি খালি খোসা, চেইন ও রড দিয়ে তৈরি একটি চাবুক এবং দেশীয় শটগানের দুটি ব্যারেল উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চরাঞ্চলসহ পুরো উপজেলায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ করতে এই ধরনের যৌথ টহল, তল্লাশি ও ডমিনেশন অপারেশন অব্যাহত থাকবে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষ যাতে নিরাপদ ও নির্ভয়ে ভোট প্রদান করতে পারে, সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে।

আজকালের খবর/ এমকে