ঢাকা | বুধবার | ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নির্বাচন কখনো বাতিল হবে না, সবাই আন্তরিকভাবে কাজ করছেন : সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশটি বর্তমানে শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীকাল আয়োজিত একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান অতি আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্বাচন বাতিলের কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা উল্লেখ করেন। সেখানে বর্তমান নির্বাচনী পরিস্থিতি এবং নিরাপত্তা নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সেনাপ্রধান আরও বলেন, নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী সবাই দায়িত্বপূর্ণভাবে কাজ করছে। আমাদের লক্ষ্য একটাই, একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করা।

তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, নির্বাচনী সময় বিভিন্ন মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের শঙ্কা রয়েছে। তিনি জানান, বিকাশসহ নানা মাধ্যমে মানি ট্রানজেকশন প্রতিহত করতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

ভোটের দিন নির্বাচনী এলাকায় যদি কোন দুর্বৃত্তের গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টি করে বা ব্যালট ছিনতাই, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা বা কারচুপি করার অপচেষ্টা করে, তবে তা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান। তিনি বলেন, অপতৎপরতা থাকলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে—অভিযুক্তদের আটক বা মামলা করা হবে।

আজকের খবর