ঢাকা | বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাবের নাম পরিবর্তন দ্রুতই ঘোষণা হবে

অন্তর্বর্তী সরকার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। এই পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন। তিনি জানান, বাহিনীর পোশাকও নতুনভাবে তৈরি করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, “বাহিনীর কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা শেষে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”