ঢাকা | বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোন মরণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের মারাত্মক অস্ত্র বা মরণাস্ত্র ব্যবহার করবে না বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী (বিজিবি)। ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিরাপদ রেখেই নির্বাচনের সময় সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি, পরিস্থিতি অনুযায়ী কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সব সময় প্রস্তুত থাকবে।

এই তথ্য শনিবার (৩১ জানুয়ারি) মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেওয়া হয়। সেখানে নির্বাচকালীন ঢাকাসহ আশপাশের জেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজিবির এই মোতায়েন ও প্রস্তুতির মূল লক্ষ্য হলো শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং আইনবহির্ভূত কোনও অশান্তি যাতে না ঘটে।