ঢাকা | বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর

JULY অভ্যুত্থানকেন্দ্রিক ঢাকার শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যার ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। সেই দিন কারাগার থেকে দীপু মনিকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। পুলকের আবেদন শুনানিতে অংশ নেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড অনুমোদন করেন।

অভিযোগ থেকে জানা যায়, জুলাইয়ে চলমান আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। সেই সময় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলাটি দায়ের করেন। এই মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়।