ঢাকা | সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়া নুরের খোঁজ নিয়েছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপি ওয়ার্কপ্রেশন প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা জানতে খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। শায়রুল আরও জানান, খালেদা জিয়া এই ঘটনার গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি নুরের দ্রুত ও টেকসই চিকিৎসার জন্য আহ্বান জানান। একই সঙ্গে তিনি নুরুল হক নুরের দ্রুত সুস্থতার জন্য প্রাণঢালা দোয়া করেন।