ঢাকা | মঙ্গলবার | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচনে বাধা দিলে নিশ্চিহ্ন হয়ে যাবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আগামী নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে বা নির্বাচন বয়কটের পরিকল্পনা করছে, তারা নিজেদেরই নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচ কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপের প্রশংসা করে সাংবাদিকদের এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দেশের সমস্যা সমাধানের একমাত্র পথ হলো নির্বাচন। যারা এই প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা কখনোই সফল হবে না। গত মে মাসে লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে এক ধরনের ধারণা সৃষ্টি হয়। এরপর জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারপ্রধান জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কমিশনও তাদের পরিকল্পনায় এগিয়ে গেছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন এ রোডম্যাপ প্রকাশ করে, যেখানে জানানো হয়, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে আগেও অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে নিশ্চিত করেছেন মির্জা ফখরুল।