আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের মধ্যেই দেশের কয়েকটি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। রবিবার (১৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলির জন্য আবহাওয়া অধিদফতর এ পূর্বাভাস দিয়েছে। জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া দেখা যেতে পারে। এছাড়া এসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। এই কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।









