দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতির স্বার্থে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ এর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট হলে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে সংসদ ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন বাংলাদশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দেশের রাষ্ট্র কাঠামোকে আরও শক্তিশালী ও ফ্যাসিস্টমুক্ত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচন একটি ঐতিহাসিক মূহুর্ত, যা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে।সভায় নির্ধারিত লক্ষ্য অনুযায়ী আগামী নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা, নির্বাচনী পরিবেশ ও সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়গুলো আলোচনা হয়। এছাড়াও, নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সংশোধন এবং প্রস্তুতিমূলক কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, নির্বাচন কার্যক্রম পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এই সভায় দেশের শীর্ষ নির্বাচন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন, যারা এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটিতে সক্রিয় ভূমিকা পালন করবেন।









