ঢাকা | শনিবার | ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রী ময়মনসিংহে আজ শনিবার যাচ্ছেন

প্রধানমন্ত্রী আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। এ সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, তিনি সকাল ৯টায় সড়ক পথে ঢাকা থেকে ত্রিশাল জেলার উদ্দেশ্যে রওনা হবেন। এর পরে দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন। বিকাল ৩টায় নজরুল ডাক বাংলোতে অনুষ্ঠিত হবে জাতির কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনের আন্তর্জাতিক ও জাতীয় অনুষ্ঠান। এই তিন দিনব্যাপী অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে। বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহের উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। বিকাল ৬:৩০ নাগাদ তিনি সড়কপথে ঢাকা ফিরবেন। প্রধানমন্ত্রী এই সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা নিয়ে থাকবেন, যা মাননীয় মানুষের জন্য বড় এক উপহার বলে আশা করা হচ্ছে।