ঢাকা | রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর ঘোষণা: বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য ব্যাপক বরাদ্দ

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি নির্বাচনে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করছে। তিনি জানান, নির্বাচনের আগে আমরা ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং এখন থেকে তা বাস্তবায়ন শুরু হয়েছে। এই এলাকারও মানুষ এখন থেকে ফ্যামিলি কার্ড পাবেন। আগামী জুনে বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য ব্যাপক বরাদ্দ রয়েছে।