মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে জ্বালানি সহায়তা পাওয়ার জন্য চিঠি পাঠিয়েছে। বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য নিশ্চিত করেন।
সাংবাদিকদের প্রশ্নে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ সরকার থেকে অফিসিয়ালি অতিরিক্ত জ্বালানি সহায়তার জন্য চিঠি পৌঁছে গেছে। তিনি বলেন, আমি এটি গ্রহণ করেছি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবো।
বৈঠকের বিষয়ে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্ক রয়েছে। বর্তমান সময়ে এই সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুটি দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন ও পাইপলাইন চালু রয়েছে। এগুলো আরও শক্তিশালী করার জন্য কীভাবে পরিকল্পনা নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়াও, এই সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলেছে।









