ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে। এই সংকটের প্রভাব বাংলাদেশের অর্থনীতি যাতে অস্থির না হয়, সে লক্ষ্য নিয়ে সরকার একটি ৭ সদস্যের উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানু হয়।
অর্থমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে আরও রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী।
এই কমিটির মূল দায়িত্ব হলো, বিশ্বব্যাপী যুদ্ধ ও সংকটের পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের জন্য সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা। পাশাপাশি, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সংকট মোকাবেলার পরিকল্পনা তৈরি করা এই কমিটির কাজের গুরুত্বপূর্ণ অংশ।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রয়োজনে এই কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা ডাকা হবে। অর্থ বিভাগ এই কমিটিকে নির্দেশনা ও সেবা দেবে।
আজকের খবর









