ঢাকা | বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর মন্তব্য: পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্বের অপপ্রয়াস

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্বকে মুখ্থ্যরূপে নস্যাৎ করার একটি গভীর ষড়যন্ত্র এবং অপপ্রয়াস হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত শহীদ দিবসের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, পিলখানার এই কালো দিনটিকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমি আজ কেবল একজন জনপ্রতিনিধি বা প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে যখন আমি বনানীর কবরস্থানে শহীদদের কবরের পাশে দাঁড়িয়েছিলাম, তখনই উপলব্ধি করেছিলাম যে গত ১৭ বছর ধরে শহীদ পরিবারের সদস্যরা বিচার পেলেন না, কতটাই না তাদের কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাঁদের এই দীর্ঘ প্রতীক্ষা এবং বঞ্চনা দেশের জন্য অত্যন্ত বেদনার।