ঢাকা | বৃহস্পতিবার | ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নতুন বছরে জেনিফারের রোমান্টিক চমক: ‘একখান চুম্মা’

সংগীতপ্রেমীদের জন্য নতুন বছরটা রোমান্টিক সুরে শুরু করলেন কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর নতুন গান ‘একখান চুম্মা’, যা মুক্তির পর থেকেই দর্শক-শ্রোতাদের মনজুড়ানো প্রতিক্রিয়া পাচ্ছে।

গানের ভিডিওতে জেনিফারের সঙ্গে অভিনয় করেছেন জাকারিয়া মৃজাক এবং মেঘ। গানটির রোমান্টিক আবহকে আধুনিক মেলডি ও ষ্টাইল দিয়ে সাজিয়েছেন কলকাতার সংগীত পরিচালক অভিমান পাল—যিনি কথা, সুর ও সংগীত আয়োজন সবই করেছেন। শৈল্পিক পরিবেশনায় প্রেমের অনুভূতিকে সমসাময়িক ছোঁয়া দিয়ে উপস্থাপন করাই ছিল তাদের লক্ষ্য, যা শ্রোতাদের দৃষ্টি কাড়তে সফল হয়েছে।

‘একখান চুম্মা’ প্রকাশিত হয়েছে জেনিফার গোমেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শিল্পী জানিয়েছেন, ২০২৬ সাল হিসেবে এটিই তাঁর প্রথম প্রকাশিত গান, এবং আগামী সময়ে আরও কয়েকটি নতুন ও ভিন্নধর্মী প্রকল্প নিয়ে সাধারণ শ্রোতাদের সামনে আসার পরিকল্পনা করেছেন তিনি।

জেনিফার বলেন, তিনি আধুনিক ঘরানার গানে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং বাংলা সংগীতকে নতুন রঙে উপস্থাপন করতে আগ্রহী। এর আগে তার গাওয়া বেশ কিছু গান শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেছেন; এর মধ্যে উল্লেখযোগ্য—‘দুজন মিলে উড়বো আকাশে’, ‘ধোকাবাজ’ এবং হিন্দি গান ‘দিলরুবা’, যেখানে তার সহশিল্পী ছিলেন ভারতের কিংবদন্তি কুমার শানু। তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত মেলোডিয়াস গানগুলোও দর্শকপ্রিয়তা অর্জন করেছে।

জেনিফার আরও জানান, তিনি গান করে বাংলা সংগীতকে ভালোবেসেই এগিয়ে নিয়ে যেতে চান এবং নতুন বছরে আরও কয়েকটি গান নিয়ে শ্রোতাদের মুগ্ধ করার আশা রাখেন।

প্রতিবেদন: আজকালের খবর/আতে