ঢাকা | মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এতে করে আগামী সোমবার (২২ ডিসেম্বর) থেকে রজব মাসের গণনা শুরু হবে। এর ভিত্তিতে নির্ধারিত হয়েছে যে, আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রীত্বের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শবে মেরাজের দিন বাংলাদেশে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই দিন সাধারণ ছুটি থাকলেও, অন্যন্য অনেক ক্ষেত্রে ঐচ্ছিক ছুটি দেওয়া হয়। উল্লেখ্য, এবার এই দিবসটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।

সভায় উপদেষ্টা জানান, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের আকাশে ১৪৪৭ হিজরি রজব মাসের চাঁদ দেখা গেছে। তাই, রোজা ও রজব মাস গণনা সোমবার থেকে শুরু হবে। আর এভাবেই পালিত হবে পবিত্র শবে মেরাজ।

প্রসঙ্গত, ‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মুসলিম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে মহানবী হযরত মোহাম্মদ (স.) আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়বে ১৬ জানুয়ারি।

শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত। ধর্মপ্রাণ মুসল্লিরা এই রাতে বিশেষ ইবাদত ও প্রার্থনা করে থাকেন। অনেকে এই রাতে নফল রোজাও পালন করেন, যা আত্মার প্রশান্তির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

আজকের খবর / বিএস