ঢাকা | মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে দেশে ফিরছেন তারেক রহমান

আগামী ২৫ ডিসেম্বর সকালে দেশের জন্য রওনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান। তারেক রহমানকে বহনকারী বিমানটি ওই দিন সকাল ১১টার পর ঢাকায় অবতরণ করবে বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার। তিনি আরো জানান, তারেক রহমান লন্ডন থেকে সরাসরি সিলেট হয়ে ঢাকায় আসবেন। এ সফরে তার সঙ্গে থাকবেন তার মেয়ে জাইমা রহমান। গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন। এই প্রত্যাশায় বিএনপি নেতাকর্মীরা অপেক্ষা করছেন।